শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিবের চাঁদপুরের দুটি স্কুল পরিদর্শন

reporter / ৮৪১ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বৃহস্পতিবার  ডাক , টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো.মনির হোসেন চেীধুরী চাঁদপুর সদরের দু’টো স্কুল পরিদর্শন করেন। মাধ্যমিক স্কুল দুটো হলো – জেলা সদরের ডি এন হাইস্কুল ও সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়।
উপ-সচিব বেলা পৌনে ১২ টায় জেলা সদরের ডি এন হাইস্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বেলা সাড়ে ১২ টায় সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পৃথক পৃথকভাবে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
তাঁর সাথে উপস্থিত ছিলেন- নেটওয়ার্ক প্রকৌশলী মো.মোয়াজ্জেম হোসেন সোহাগ ও চাঁদপুর জেলা প্রশাসনের আইসিটি বিভাগের প্রোগ্রামার মো.হারুন অর রশিদ।
স্কুলে আসলে ডিএন হাই স্কুলের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন ও সেনগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আবদুল আজিজ পৃথক পৃথকভাবে ও স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মনির হোসেন চেীধুরী ও নেটওয়ার্ক প্রকৌশলী মো.মোয়াজ্জেম হোসেন সোহাগ লঞ্চ যোগে চাঁদপুর আসেন ।


এই বিভাগের আরও খবর