শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোহনপুরে আওয়ামী লীগের ২ নেতাকে নোটিশ

reporter / ২৫৭ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই প্রধান ও সাধারণ সম্পাদক হুমায়ূন হাওলাদারকে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়েছে। গত ৬ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগের পেডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম,এ কুদ্দস উভয়কে কারণ দর্শানোর চিঠি প্রেরণ করেন।
চিঠিতে বলা হয়েছে, গত ২রা ফেব্রুয়ারী মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের অভিযোগ করেন যে, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই দলের হাইকমাণ্ডের সিদ্ধান্তের বিরোধীতা সহ স্থানীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করে দলকে পরিচালনা করে থাকেন। এতে করে দলের শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিধায় দলের শৃঙ্খলা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের বিরোপ প্রতিক্রিয় সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন। এবং আসছে ৮ ফেব্রুয়ারী মধ্যে কেন আপনাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা যাবেনা তা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উপরোক্ত কারণ দর্শানোর চিঠি  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুুরী মায়া বীরবিক্রম, বিভাগীয় টিম প্রধান চট্টগাম শাখা, সভাপতি/সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা আওয়ামী লীগ প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ এখন পর্যন্ত ২ নেতা কোন লিখিত জবাব দেননি। তারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে সময় চেয়েছে বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর