শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকা প্রতীকে ভোট দিন —-এম ইসফাক আহসান

reporter / ৩৯২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম ইসফাক আহসানের উদ্যোগে এক বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

(২৩ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার লতরদি গ্রাম থেকে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে পুরো বেরীবাঁধ প্রদক্ষিণ করে। পরে পুণরায় এম ইসফাক আহসানের নিজ বাড়ি লতরদী গ্রামে এসে শেষ হয়।

পরে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এম ইসফাক আহসান। তিনি বলেন, আজকে চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, তাতে মনে হয় তারা চায় এই আসনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আজকের উন্নয়ন শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণই বলে দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণ কতটা দুর্বল। তারা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে নৌকা প্রতীকে ভোট দিন।

 

ইসফাক আহসান আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় একমাত্র আওয়ামী লীগই পারফেক্ট দল। তাই জনগণও চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। প্রধানমন্ত্রী বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, তা আগে কোন সরকার করতে পারে নি। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে হবে।
উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা কৃষক লীগের সাধারণ

সম্পাদক জিএম ফারুক,কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শরিফুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার সহ শত শত নেতাকর্মী।

উন্নয়ন ও মোটর শোভাযাত্রায় ৫০০ শতাধিক মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং পিকআপ ভ্যান সাজসজ্জাকরণ করে সরকারের উন্নয়ন প্রচারণা করা হয়।


এই বিভাগের আরও খবর