শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে গাজী মো. সেলিম রেজা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। তাই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল এনে তোমাদের মুখ উজ্জ্বল এবং বিদ্যালয়ের সুনাম অর্জন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি
আহবান জানান। এ সময় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ে অভিভাবক, সুধীজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর