শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পুরাণবাজার শ্রীরামদি অখণ্ডম ণ্ডলীতে  স্বামী স্বরূপানন্দের দু’দিনব্যাপি জন্মোৎসব

reporter / ২৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ স্বামী স্বরূপানন্দের নিজ হস্তে স্থাপিত বিশ্বের প্রথম অখণ্ডমণ্ডলী ‘চাঁদপুর শ্রীরামদী অখন্ড মন্ডলী’র আয়োজনে উৎসমুখর পরিবেশে স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব পালন পালন করা হয়েছে। ২৭ ডিসেম্বর চাঁদপুর শহরের পুরাণবাজার শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে দেশ-বিদেশের হাজার ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এ উৎসবের সমাপ্তি হয়।

স্বামী স্বরূপানন্দের শুভ জন্মোৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো, ২৬ ডিসেম্বর সন্ধ্যা সোমবার ৬টায় মঙ্গলঘট স্থাপন, পরে আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ, সাড়ে ৬টায় অধিবাস দিবসের বিশেষ সমবেত উপাসনা। এতে আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস, দ্বিলিপ দাস, সমির দাস, সুশান্ত দাস। মূল উপসনার অখণ্ড সংগীতা পাঠ করেন ঢাকা মহানগর অখন্ড মন্ডলীর সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রী হরিপদ মজুমদান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মদিনের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১১টায় ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী অজিত কুমার দাস। প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ অখন্ড সংগঠনের পৃষ্ঠপোষক শ্রী নির্মল ব্রহ্মচারি।

বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক পরেশ মালাকার, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠন নোয়াখালী জেলা শেখার সভাপতি অরবিন্দ পাল, ঢাকা মহানগর অখন্ড মন্ডলীর সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রী হরিপদ মজুমদান, কেন্দ্রীয় সংগঠনের অর্থ সম্পাদক শ্রী অশোক পালসহ অন্যান্য অতিথিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীরামদি অখণ্ডমণ্ডলীর সহ-সভাপতি ভ্রাতা শ্রী মিহির রঞ্জন দাস। ধর্মীয় সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।

দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ হয়। পরে সন্ধ্যা পর্যন্ত মহানাম হরিওঁ কীর্তন চলে। তৎপরে শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর