শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

reporter / ৩১১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জে মো. নুরুল ইসলাম বেপারী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল(১০জুলাই) সোমবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এই রায় দেন।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি চরদু: খিয়া গ্রামের দাই বাড়ির মৃত সুলতান আলী বেপারীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট দুপুরের দিকে প্রতিবন্ধী ওই কিশোরীকে পেয়ারার লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি কিশোরীর মা আকার-ইঙ্গিতে বুঝতে পারেন। কারণ, এর আগেও অভিযুক্ত বিভিন্ন খাবারের জিনিস দিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু লোক লজ্জার ভয়ে কিশোরীর মা কাউকে কিছু বলতে পারেনি।
সর্বশেষ ঘটনায় কিশোরী অসুস্থ পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার তিন দিন পর ২০ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ আসামি নুরুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু বলেন, ‘মামলাটি দুই বছর চলাকালীন সময়ে নয়জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামি অপরাধী হওয়ায় তার উপস্থিতিতে বিচারক এই রায় দেন।’
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন সেলিম আকবর।


এই বিভাগের আরও খবর