শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ

reporter / ৩০১ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

গায়ের জোরে বেশি দূর যাওয়া যায় না কিন্তু বুদ্ধিতে অনেক দূর যাওয়া যায়
——— জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রী কলেজে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ সেপ্টেম্বর বেলা ১২টায় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসন মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা, এবং শিক্ষা প্রকৌশলী বিভাগের প্রকৌশলী মোঃ ফাহিম ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সাইফুল ইসলাম। সমাবেশে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, পড়াশোনা করা অবস্থায়ই নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের সকল খারাপ চিন্তা মাথা থেকে ঝেরে ভালো পথে আসতে হবে। গায়ের জোরে বেশি দূর যাওয়া যায় না কিন্তু বুদ্ধির জোরে অনেক দূর যাওয়া যায়। তিনি আরও বলেন, অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি সঠিক ভাবে দায়িত্বশীল হতে হবে।
বিশেষ করে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থীদের দিকে অভিভাবকদের বিশেষ নজরদারির বাড়াতে হবে। পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গণে ইভটিজিং ও কিশোর গ্যাংদের প্রশ্রয় দেয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে মাদককে না বলুন। মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ রুহুল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোহলে উদ্দিন। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, শফিকুল ইসলাম স্বপন মজুমদারসহ কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।


এই বিভাগের আরও খবর