শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষে চাঁদপুরে বিএনপি’র ৪৭ তম বার্ষিকী এর কচুয়ার কয়েক হাজার নেতাকর্মী যোগদান

reporter / ৪২৪ ভিউ
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বিল্লাল মাসুমঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালিতে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও কচুয়া উপজেলা বি এনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পক্ষে চাঁদপুরে বিএনপি’র ৪৭ তম বার্ষিকী এর কচুয়ার কয়েক হাজার নেতাকর্মী যোগদান করেছেন
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে এ র‌্যালি বের হয়। বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুনে সজ্জিত হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক

এসময় উপস্থিত ছিলেন কচুয়ার মোশাররফ হোসেনের পক্ষে চাঁদপুরে বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রদানিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফা কামাল প্রধান, সাধারণ সম্পাদক গাজী রশিদ, সাচার ইউনিয়ন বি এনপির সভাপতি মামুন দেওয়ান, যুবদল নেতা সুমন সরকার, আক্তার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহপরান সদস্য সচিব আনাছ মুন্সি,

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম চলমান রয়েছে। ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। বক্তারা আরও উল্লেখ করেন, চাঁদপুরের রাজপথ বিএনপির নেতাকর্মীদের দখলেই থাকবে, কোনোভাবেই জামায়াত বা অন্য কোনো শক্তিকে এখানে দখল নিতে দেওয়া হবে না।

এ মহাসমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি চাঁদপুরের ৩০টিরও বেশি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর রূপ দেয়।


এই বিভাগের আরও খবর