শিরোনাম:
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক

বেশি দামে এলপিজি বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

reporter / ৭৭ ভিউ
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে মেসার্স রাফি এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ক্যাব) সদস্য মো. বিপ্লব সরকার ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজিসহ অন্যান্য পণ্য বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর