শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

reporter / ৪১৮ ভিউ
আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

সাধারণ মানুষের কাছে আমার কর্মকান্ড স্বচ্ছতার সাথে করতে পেরেছি
—— জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
কামরুল হাসান রাব্বীঃ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর নেত্রকোনা জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বিদায়টা আমাদের চাকরির একটা অংশ। আমাদের বিভিন্ন জায়গাতেই কাজ করতে হবে, এ মন-মানসিকতা নিয়েই চাকরিতে আসতে হয়।
জেলা প্রশাসক হিসেবে আমি ২টি জেলাতে কাজ করার সুযোগ পেয়েছি এটা আমার জন্যে গর্বের। জেলা প্রশাসকনপদটি জেলা পর্যায়ের সবচেয়ে বড় পদ। এ পদের মান ধরে রাখা অনেক জরুরি। তিনি কে, তিনি কি করতে চান, কিভাবে করতে চান এটা তাঁর জানতে হয়। আর এ ৩টা আমি জানি। জেলা প্রশাসক হিসেবে কয়েকটি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে আমি কিছু কাজ করেছি। আমার উপরে অর্পিত দায়িত্ব তা পালন করেছি।
জেলা প্রশাসক উপস্থিত সমিতির কর্মকর্তাদের উদ্দেশ্যে  বলেন, সাধারণ মানুষের কাছে আমার কর্মকান্ড স্বচ্ছতার সাথে করতে পেরেছি। নিয়োগের ব্যাপারে আপনাদের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সাথে করতে পেরেছি। আপনারা যারা কাজ করছেন সততার সাথে কাজ করবেন। আমি সবসময় কাজ দেখে মানুষকে চিনেছি, মুখ দেখে নয়। আপনাদের দায়িত্ব সরকারি সম্পদ রক্ষা করা।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুভূতি ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার শারমিন আক্তার, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া গাজী, সহ-সভাপতি মো. বাহাদুর শাহ্ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিদায়ী জেলা প্রশাসকের সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর