শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলবের উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্সের মাহফিল সম্পন্ন

reporter / ৪১৫ ভিউ
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী ওয়েফারার কমপ্লেক্স কবরস্থান এর উদ্যাগে গতকাল প্রথম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ও  অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সারোয়ার হোসেন রোমান সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন সৌরভ, অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব পৌর ৫ নংনং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার সাহজাহান সাগর,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন বিপ্লব প্রমুখ।তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন পীরে কামেল হযরত মাওলানা মোঃ শোয়েব সিদ্দিকী জৈনপুরী। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি জোবায়ের রশীদ,ঢাকা,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী, খতিব, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদ, হাফেজ হযরত মাওলানা নুর মোহাম্মদ শেখ আইয়ুবী,উদ্দমদী,হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মাহদী।


এই বিভাগের আরও খবর