শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

ইসলামের জন্য বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঐতিহাসিক অবদান ...... এম ইসফাক আহসান

মতলবের কালিকাপুর মাদ্রাসায় মাহফিল

reporter / ৩৯৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশে ইসলামের প্রকৃত পরিচর্যাকারী।

পাকিস্তান আমলে হজযাত্রীদের জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধুই স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রথম হজযাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করেন এবং হজ ভ্রমণ কর বাতিল করেন। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদানের কথা ইতিহাসে চিরদিন লেখা থাকবে। বঙ্গবন্ধুর সাড়ে ৩ বছর এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ইসলামের খেদমতে যে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে, পৃথিবীতে তার দৃষ্টান্ত বিরল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদ নির্মূলের সাফল্যও তার সরকারের বড় অবদান। বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের অনুগমী। তিনি ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানামুখী ব্যবস্থা।

গত ১৯ অক্টোবর মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর জামিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুবিন সুজন। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে মেহমান হিসেবে বয়ান করেন মাওলানা ওয়া মোরশেদুনা সুমায়েস আখতার হেলাল, পীর সাহেব জৈনপুরী, ভারত।প্রধান আলোচক হিসেবে বয়ান করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী, পীর সাহেব,ফয়েজীয়া দরবার শরীফ , চাপুইর বি-বাড়ীয়া। অপরদিকে উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ ,মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটওয়ারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুবিন সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কালচার আলম পান্না,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম।


এই বিভাগের আরও খবর