শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে বিএসটিআই লাইসেন্স ব্যতীত লোগো ব্যবহারে জরিমানা

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়  বিএসটিআই লাইসেন্স ব্যতিত লোগো ব্যবহার করায় একটি মশার কয়েল কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
আজ ১২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার  উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামে অল কেমিক্যাল টেকনোলজি লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় এ জরিমানা প্রদান করা হয়।
অভিযানে ২শ ৫০ প্যাকেট মশার কয়েল জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  বিএসটিআই ইন্সপেক্টর মোঃ তারেক রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এস আই মোঃ কবির হোসেনসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচারক সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর