শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে অটো বাইক চালক কে অজ্ঞান করে অটো বাইক ছিনতাই

reporter / ৩১৬ ভিউ
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার থেকে এক অটো  বাইক চালক কে অজ্ঞান করে অটো বাইক ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞান পার্টি। সরজমিনে জানা যায়,
১৫ অজ্ঞান পার্টির  কবলে পরে এক অটো বাইক চালক। চালককে গজরা বাজার রিকসা ষ্টানে ফেলে রেখে অজ্ঞান পার্টি অটো বাইক নিয়ে চম্পট দেয়। তারপর পথচারীরা দেখে রাস্তায় একজন লোক পরে আছে। তার পর স্হানীয় লোকজন সহ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,অজ্ঞান ব্যাক্তিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
তার এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তার পরিবার হাসপাতালে এসে অজ্ঞান ব্যাক্তির পরিচয় মিলে। অটো বাইক চালকের নাম মোঃ সুজন তালুকদার , পিতা মফিজ তালুকদার, সাং পয়ালী,থানা মতলব দক্ষিণ, চাঁদপুর।
সুজনের খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার পয়ালী থেকে তার পরিবার মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে পরিবারের কাছে রোগী হস্তান্তর করা হয়। এ খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল আমিন কাজল সরেজমিন তদন্ত করেন এবং বলেন অভিযোগ পেলে ব্যবসা নিব।
এ দিকে কর্মরত ডাঃ নকিবুল হাসান বলেন রোগীর সাথে কথা হয়েছে, ভয়ের কিছু নাই, তাকে হাসপাতালে আরও ভর্তি থাকতে হবে।
অজ্ঞান রোগীকে মতলব সদর হাসপাতালে রেফার করা হয়।দেখা গেছে অজ্ঞান পার্টির কবলে আরও অনেক অটো বাইক চালক ক্ষতি গ্রস্ত হয়েছে, অনেক অটো বাইক চুরি হয়েছে।
এ ব্যাপারে  মতলব উত্তর থানা পুলিশের আরও নজরদারী বাড়াতে হবে


এই বিভাগের আরও খবর