শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব উত্তরে গাঁজাসহ ২ জন আটক

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরে গাঁজাসহ ২ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই শ্রী সুজিত চন্দ্র দে, এএসআই শাহাদাৎ পাটোয়ারী ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজরা এলাকা থেকে ১৭ মে  বুধবার রাত ৯টার দিকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদি গ্রামের মো.আলী হোসেন প্রধানের ছেলে সাগর প্রধান (২৩) ও মালাইরকান্দি গ্রামের কালা পাঠানের ছেলে মেহেদী হাসন (২৪)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, তারা দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত। তাই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের সাথে জড়িত যেই হউক, কাউকে ছাড় দেওয়া হবে না।


এই বিভাগের আরও খবর