শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে ডাকাতি মামলায় নীলকমল ইউনিয়নের সাবেক ইউপি সালাউদ্দিন সরদার আটক

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মোঃ হোসেন গাজী।

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার আটক হয়েছে।

১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। নৌ পুলিশ জানায়, পূর্বের মামলা নং-৩/১৩৮,(০২-০৭-২০২১)। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম।

জানা যায়, ওই মামলার অন্যতম আসামী সোহাগ বেপারীর স্বিকারোক্তিতে মোট ৮/১০ এর মধ্যে ৪র্থ আসামী সালাহউদ্দীনকে আটক করা হয়। আটক এই আসামী সালাহউদ্দীন চাঁদপুরের হাইমচরের কামাল সরদারের ছেলে এবং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

এসব তথ্য জানিয়ে চাঁদপুর মোহনপুর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা সাংবাদিকদের বলেন, সালাহউদ্দিন সরদার কে ডাকাতি মামলায় আটক করি। তাকে আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতে প্রেরণ করবো।

এবিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরদার তার পরিবারের দাবি মিথ্যা বানোয়াট মামলায় আটক করেন, আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।


এই বিভাগের আরও খবর