শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

reporter / ৬২৫ ভিউ
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মতলব উত্তর, চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃর্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন, নবীনবরণ ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে প্রথমে বর্ণাঢ্য রেলীর মাধ্যমে অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু করা হয়।

পরবর্তীতে কলেজের অডিটোরিয়ামে একাডেমিক কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অবঃ) মোঃ মতিউর রহমান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: কামাল হোসেন স্যার, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কাশেম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব ওবায়দুল্লাহ হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রমিজ উদ্দীন মাস্টার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক আলআমীন পারভেজ,গভর্নিং বডির অভিভাবক সদস্য ইসরাফীল আলম, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ উল্লাহ, শ্রীরায়েচর এসআইএম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ শাহাদাত হোসেন সুমন।

অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকদের সরব উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। এ সময় সম্প্রতি এনটিআরসিএ থেকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষককেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

তারপর একাদশ শ্রেণীতে ভর্তকৃত নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে, শিক্ষার্থীদের মাঝে গাইড শিক্ষকের মাধ্যমে বিশেষ ফাইল বিতরণের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর