শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে বাবু হত্যা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

reporter / ৩৪৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরে যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলা যুবলীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলাকান্দা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে এসে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ছোবহান সরকার সুভা, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলীসহ আরো অনেকে।
সভায় বক্তারা যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবুকে নির্মমভাবে হত্যাকারী খুনি কাজী মিজান গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী জানান। বাবুকে যারা নির্মমভাবে হত্যা করেছে তারা অনেক প্রভাবশালী। বাবু হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান বক্তারা। এ সময় বলাকান্দা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবুল সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি প্লাবন প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রহম আলী যুবলীগ নেতা রসুল বেপারী প্রমুখ।
প্রসঙ্গত, মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ৬নং ওয়ার্ড (বাহাদুরপুর গ্রাম) থেকে প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর গুলিবর্ষণে নিহত হন যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবু।


এই বিভাগের আরও খবর