শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

reporter / ৫১১ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

দেওয়ান মুরাদুজ্জামানঃ গত (১৮ জানুয়ারী) শনিবার সন্ধ্যায়  মতলব উত্তর থানার পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ২০টি মামলার আসামী মাদক সম্রাট রাসেলসহ ২ আসামী গ্রেফতার করা হয়েছে।
 গ্রেফতারকৃত অপর আসামী হলেন ২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোসাঃ শামসুন নাহার (৩০)।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় মতলব উত্তর থানা অফিসার ইন চার্জ মোঃ রবিউল হকের তত্ত্বাবধানে মতলব উত্তর থানায় কর্মরত এসআই জাফর আহমেদ ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ রাসেল মিয়া (৪০), পিতা- হামিদ আলী,মাতা- মাফিয়া, সাং গালিম খাঁ অজি বাড়ি।
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী বিশেষ অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি, দস্যূতা ও মাদকসহ ২০টি মামলার এজাহারভূক্ত আসামী কুখ্যাত মাদক সম্রাট মোঃ রাসেল মিয়া (৪০)’কে ৫ বছরের জিআর সাজা পরোয়ানামূলে ও ০২ বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিআর সাজাপ্রাপ্ত আসামী মোসাঃ শামসুন নাহার (৩০) কে সহ মোট ২ (দুই) জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার।
মতলব উত্তর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ জাফর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ০৫ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ  রাসেল মিয়া (৪০), পিতা-হামিদ আলী অজি, মাতা-মাফিয়া, সাং-গালিম খা (অজি বাড়ী) এবং মোসাঃ শামসুন নাহার (৩০), পিতা-মোঃ শাহজালাল দেওয়ান, সাং রাঢ়ীকান্দিকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করেন। মাদক সম্রাট ও সম্রাজী নামে খ্যাত এই কুচক্রী মহলটি মাদক চোরাচালান, বিভিন্ন অবৈধ ও অসামাজিক কাজে লিপ্ত ছিল। গ্রেফতারকৃত সাজা পরোয়ানাভুক্ত আসামীদ্বয়কে  প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা  হয়েছে।


এই বিভাগের আরও খবর