শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে ৪৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ

reporter / ৩৯৯ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে কোস্ট গার্ডের অভিযানে ৪৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
রোববার ২৮ আগস্ট দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২২ আনুমানিক ১১৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার  দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত ট্রলারে ১২ জেরিক্যান (আনুমানিক ৪৮০ লিটার) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডিজেল বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত অবৈধ ডিজেল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর