শিরোনাম:
চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত মতলব উত্তরের ইন্দুরিয়া বেগম খালেদা জিয়া স্মরণে মিনিবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চাঁদপুরে দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী কাজী হুমায়ুন আটক মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মতলব দক্ষিনে ছাত্রলীগের নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল

reporter / ৪৩৭ ভিউ
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

মতলব প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রলীগ।
১৯ জানুয়ারি (বুধবার) চাঁদপুর জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠকে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত করা হয়।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ১০ ফেব্রুয়ারির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়া নির্দেশ প্রদান করা হয়।
নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গত ২২ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মতলব উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যেগে বিশাল আনন্দ মিছিল বের করে। পরে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইটে গিয়ে সমাপ্ত হয়। প্রথমে মতলব পৌর ছাত্রলীগের মিছিলটি মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
সেইসাথে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের মিছিলটি মধ্য কলাদী হরিসভা মন্দীর প্রাঙ্গন থেকে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে উপজেলা ও পৌর ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা সুশৃঙ্খল ভাবে আনন্দ মিছিল উদযাপন করেন। উপজেলা ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন খালিকুজ্জামান সাব্বির, পাভেল আহমেদ, আবু সুফিয়ান এবং পৌর ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন নুর মোহাম্মদ তামিম ও দেওয়ান মোঃ কাউসার।
পরে তাদের বক্তব্যে ছাত্রলীগনেতারা চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহনকে ধন্যবাদ জানিয়ে তাদের মিছিলটি সমাপ্ত করে।
এসময় ছাত্রলীগ নেতা টুটুল, জয়, রমজান, শাহরিয়ার, রিহান, শান্ত, তাসিন , রনি প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর