শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব দক্ষিনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

reporter / ৫০৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২

 খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়
———- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  
কামরুল হাসান রাব্বীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেছেন,খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন পরিচ্ছন্ন থাকে এবং মেধা বিকশিত হয়। শুক্রবার বেলা এগারোটায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় নিউ হোস্টেল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগিলোতে এ প্রতিযোগিতার উদ্যেগ নিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের পরিচর্যা করলে শরীর স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনি সমাজের সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন    চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, মতকব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।
 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় মতলব পৌরসভা ৪ -১ গোলে নারায়নপুর ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মতলব সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ , সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া,নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ,  নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান,
কাউন্সিল সারোয়ার সরকার লিখন, পিন্টু সাহা, ও সাইফুল ইসলাম মোহন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক  নেতৃবৃন্দরা ।
উল্লেখ্য, আগামী ২৩ মে জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় চাঁদপুর স্টেডিয়ামে কচুয়া উপজেলার সাথে মতলব দক্ষিণ উপজেলা অংশ নিবেন। ।


এই বিভাগের আরও খবর