শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মরহুম হাবিবুল্লাহ পাটোয়ারীর মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

reporter / ২৪০ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুল্লা পাটোয়ারীর ৩৬ তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায়  কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বাদ যোহর সাতানি পাটোয়ার বাড়ি জামে মসজিদে সকালে কোরআন খতম ও দুপুরে দোয়া মোনাজা  মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গনি পাটওয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাপাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী, সাবেক চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব এডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান পাটওয়ারী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা অলিউর রহমান পাটোয়ারী।
উল্লেখ্য মরহুম মরহুম হাবিব উল্যাহ পাটোয়ারী। সাবেক চেয়ারম্যান মৃত্যুর তারিখঃ ২৬ জানুয়ারি ১৯৮৭ ইং ১২ মাঘ ১৩৯৩ বাংলা রোজ : সোমবার সময় : সন্ধ্যা ৬.৪৫ মিনিট মৃত্যুবরণ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


এই বিভাগের আরও খবর