শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

মাদ্রাসা ও খানকার জায়গা উচ্ছেদে ও মিথ্যা সংবাদ প্রকাশে সংবাদ সম্মেলন

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসা ও খানকা শরীফ উচ্ছেদ এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার ৭ জুন সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আমিনুল এহসান ফেরদৌস বলেন, আল মেহেদী হাসান দস্তগীর, আহম্মদ মোহাম্মদ বাপ্পু তারা আমার চাচাতো ভাই ও মনিকা বেগম আমার চাচাতো ভাইয়ের বউ হয়। তাদের জায়গা আর আমার জায়গা আলাদা দাগ। তারা রাস্তার নামে জোরকরে আমার জায়গা দখল করার চেষ্টা করছে। এবিষয়ে থানা পুলিশ ও স্থানীয়দের নিয়ে মিমাংশা হলেও তারা তা উপেক্ষা করে তাদের জায়গায় ওয়াল দিয়ে আমার একক জায়গা দিয়ে জোরকরে রাস্তা নিতে চায়। আমি তাতে বাঁধা দিলে গত ৫ মে ও ২৭ মে আমাকে মারধর করতে আসে। এবিষয়ে গত ৫জুন আমার ছোট ভাই কাউসার হামিদ আদালতে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি কিছু সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশ করেন। এই এই মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, আমার বাবার হাতে গড়া মাওলায়ে কায়েনাথ হযরত আলী (কা:) মাদ্রাসা ও দরবার শাহে ক্বদমীয়া আলীয়া খানকা শরীফ ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি আব্দুল মজিদ খান, আওয়ামীলীগ নেতা কামাল গাজী, রিয়াজ উদ্দিন খান, মো.মাইন উদ্দিন প্রধান, মো. গোলাম মোস্তফাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর