শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মোহনপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়ার গণসংযোগ

reporter / ৩২৭ ভিউ
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন আগামী ১৬ মার্চ ইভিএমে অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করে চলছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা এডভোকেট সেলিম মিয়া।
গতকাল বুধবার বিকালে মোহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সকল ভোটারের সাথে কুশল বিনিময় সহ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন আদায়ে গণসংযোগ করেন।
এসময় তার সাথে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরুণ সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট সেলিম মিয়া  চেয়ারম্যান পদ-প্রার্থী হিসাবে মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে অবস্থান নিয়েছেন।

ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সম্মতিতে চুড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের। ভোটারদের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা কে হবেন জনগণের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি এমনটাই আলোচনা রাস্তা ঘাটে চায়ের আড্ডায়। মোহনপুর  ইউপির বিভিন্ন ওয়ার্ড এ চায়ের চুমুকে ঘুরে ফিরে নির্বাচনের গুঞ্জন শুরু হয়েছে পুরো দমে।

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভোটারেরা জানান, হাস্যজ্জল, সৎ, সাহসী, শিক্ষিত, যোগ্য ব্যাক্তি  এডভোকেট সেলিম মিয়া  আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। শক্ত অবস্থানেও রয়েছেন তিনি। গুঞ্জন শোনা যায় এখন পুরো দমে ভোটারদের মধ্যে থেকে।

এছাড়াও মোহনপুর  ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহনপুর ইউনিয়নের ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করছেন।

ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মিসহ অঙ্গ-সংগঠনের রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসীর কাছে থেকে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করছেন তিনি।

সৎ, আদর্শ ও ন্যায় নীতির মধ্যে দিয়ে এলাকার মানুষের পাশে থাকাই একমাত্র তার লক্ষ্য। আর এসব কারণেই তার ইউনিয়নের ভোটারাও ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাকে।

মোহনপুর ইউনিয়নের স্থানীয় ভোটারা সাংবাদিকদের জানান, ছোটবেলা থেকেই শান্ত- শিষ্ট্র,নম্র- ভদ্র, স্বভাবের ছেলে এবং অসহায় হতদরিদ্র মানুষের দু:খ দুর্দশায় বিপদে-আপদে সর্বদা পাশে থাকেন তিনি। বিবেকের ব্যাকুলতায় নিজ সামর্থ্য অনুযায়ী যখন যেভাবে পারেন অসহায়দের পাশে দাড়িয়ে বাড়িয়ে দেয় সহায়তার কোমল দু’হাত।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনা দেশত্ববোধের গভীরতার টানে তিনি নিজেকে জড়িয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে।

তিনি আরও জানান, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছি। ইতিমধ্যে আমি আমার সততা আর আদর্শ নিয়ে সকলের মনিকোঠায় ঠাই পেয়েছি।

এবার আগত আসন্ন ইউপি নির্বাচনে মোহনপুর  ইউনিয়ন ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি।

আসন্ন নির্বাচনে মোহনপুর ইউনিয়নের ভোটারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই মোহনপুর ইউনিয়নের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো।

মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত একটি ইউনিয়ন গড়ব। সর্বস্তরের ভোটারদের প্রতি আমার আহ্বান সবারই সহযোগিতা পেলে তাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।


এই বিভাগের আরও খবর