শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সেলিম মিয়া

reporter / ২৫০ ভিউ
আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ আগামী ১৬ মার্চ  অনুষ্ঠেয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সেলিম মিয়া জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে।
সোমবার সরেজমিনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামে ঘুরে এ তথ্য পাওয়া গেছে। পাড়া-মহল্লা, হোটেল-রেস্তোরা, চায়ের দোকানে সর্বত্রই এডভোকেট সেলিম মিয়ার ঘোড়া মার্কার গুণগান চলছে। মনে হচ্ছে তিনি যেন সকল শ্রেণী পেশার ছোট-বড় নারী-পুরুষের মনে ঢুকে পরেছেন। তাদের বিশ্বাস সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচণ অনুষ্ঠিত হলে এডভোকেট সেলিম মিয়া বিপুল ভোটে নির্বাচিত হবেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া  বলেন, নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করার পরেই একটি চক্র আমাকে ও আমার কর্মীদের ক্ষতি করতে   উঠে পরে লেগেছে। আমি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার গণসংযোগ ও প্রচারনায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া একটি মহল  বাধার সৃষ্টি  করছে।
কিন্তু আমার প্রতি জনগনের ভালোবাসা একটুও কমাতে পারেনি। শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে আমার কর্মী-সমর্থকরা স্ব-প্রনোদিত হয়ে নির্বাচণী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষরা যতো ভয়-ভীতি প্রদর্শণ করে ততই সাধারণ মানুষ আমাকে তাদের শ্রদ্ধা, ভালবাসার আসনে বসান। গ্রামের প্রায় প্রতিটা ঘরে আমার কর্মী রয়েছে। সুষ্ঠ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে এই মোহনপুর ইউনিয়নের জনগণ ঘোড়া প্রতীকে রায় দিয়ে ভোট বিপ্লব ঘটাবে- ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সুষ্ঠ ও অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হলে যে ফলাফল আসুক, আমি তা মেনে নেব। আমি হেরে গেলে বিজয়ী প্রার্থীর গলায় মালা পড়িয়ে দেব। আমি প্রতিদ্বন্ধি প্রার্থীদের অনুরোধ করি সহিংসতা বন্ধ করে জনগণকে রায় দিতে সুযোগ দিন। এ জনগণ আপনার ও আমার। জনগনের জান-মাল রক্ষার দ্বায়িত্ব আমাদের। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচনের উৎসব মূখর পরিবেশ ফিরে আনার সচেষ্ট ভূমিকা রাখবেন। অবৈধ অস্ত্র ও কালো টাকার ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হোক। বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক।


এই বিভাগের আরও খবর