শিরোনাম:
মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু মতলব উত্তরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ১৭ বছরে ৩ কোটি টাকার হিসাব গড়মিল নন্দলালপুর উচ্চ বিদ্যালয়ে : এলাকায় তোলপাড় ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত,বিএনপি’র সংবাদ বর্জনের ঘোষণা মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদগঞ্জে নিম্ম মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চমাধ্যমিকে উন্নীত করার দাবি এলাকাবাসীর মতলব দক্ষিণে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ মতলব উত্তরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে সৌদিপ্রবাসী ইয়াসিনের মৃত্যু বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ মাদারীপুরের যুবক গ্রেফতার

reporter / ৪৫২ ভিউ
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ২ কেজি গাঁজাসহ মাদারীপুর জেলার মোঃ ইমন মোল্লা (২২)নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস আই) মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ গ্রামের নাওড়া অভিমুখি রাস্তার মাথায় অভিযান চালিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের মৃত সিরাজ মোল্লার পুত্র মোঃ ইমন মোল্লাকে (২২) গ্রেফতার করে। ওই সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে স্কচটেপ মোড়ানো ২ কেজি ওজনের এক পোটলা গাঁজা জব্দ করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর