শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করে জেলা যুবলীগের পক্ষ থেকে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়।

একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

গতকাল ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ যোহর নতুন বাজার ঐতিহাসিক বেগম জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের,বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। একই সাথে তিনি বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মাইনুল হোসেন নিখিল ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের দ্রুত রোগমুক্তি কামনা করে জেলা যুবলীগের পক্ষ থেকে আজ এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে দেশ এবং দেশের জনগণের কল্যাণে পুনরায় কাজ শুরু করতে পারেন। তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির এগিয়ে যাচ্ছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা দেশে এবং দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা আরো বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন, যুগ্ন আহবায়ক শিমুল হাসান সামনু,তাজুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের সদস্য মকবুল হোসেন মিয়াজী, নজরুল ইসলাম বাদল, ওয়াহিদুর রহমান বাবু, জিয়াউল হক দিপু, পৌর কাউন্সিলর শোয়েব ইউনুস,সুমন, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, ইকবাল হোসেন পলাশ, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য, কালা বেপারী, রাজিব চৌধুরি, আব্দুল্লাহ আল মামুন, আল আমিন বকাউল, কাদের গাজী প্রমুখ। এছাড়াও জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল হাসান।


এই বিভাগের আরও খবর