শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবসে আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter / ৪২৬ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় ও গৌরবময় বদরের যুদ্ধের তাৎপর্য আমাদের এগিয়ে যেতে হবে। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এমন এক যুদ্ধ এই যুদ্ধ পরবর্তিতে ইসলামের বিজয় নিশ্চিত হয়। তাই দিবসটিকে চিরস্মরণীয় করে রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর যুদ্ধ দিবসের আলোচনা সভা ও ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত সন্তোষপুর দরবার শরীফে ইসলাম প্রিয় মানুষের উপস্থিতিতে ১৭ রমজান মঙ্গলবার নেছার মঞ্জিলে দারুস্সুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদ্ারাসার আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বদর যুদ্ধ দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্তোষপুর দরবার শরীফের পীর আল্লামা শাহ আব্দুল করিম বীন মোহাম্মদ।
এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ময়দানে ঝাপিয়ে পড়েতে হবে। ইসলামে চিরস্মরণীয় ও গৌরবময় একটি অধ্যায় হলো বদরযুদ্ধ। বদর নামক স্থানে এ মাসেই সংঘটিত হয়েছিল হক ও বাতিলের, ইমান ও কুফরের মধ্যে প্রথম যুদ্ধ। বদর মদিনার অদূরে অবস্থিত একটি কূপের নাম। এই কূপের নিকটবর্তী আঙ্গিনাকে বদর প্রাস্তর বলে অভিহিত করা হয়। ৬২৪ খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরীর ১৭ রমজান এ প্রাস্তরেই সংঘটিত হয়েছিল মুসলমান ও কাফেরদের মধ্যকার এ ঐতিহাসিক যুদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.মুঞ্জিল হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুছ আহমেদ,তরুণ সমাজসেবক কামরুল ইসলাম সাউদ, উদিয়মান তরুণ সমাজসেবক আহচান হাবীব আবির প্রমুখ।
অনুষ্ঠান শেষে সন্তোষপুর দরবার শরীফের পক্ষ থেকে নির্মাণাধীন দৃষ্টি নন্দন মিনার,ইয়াতিম ছাত্রদের থাকার বোডিং, টয়লেট- অজুখানাসহ আনুসাঙ্গিক বিভিন্ন স্থাপনা নির্মাণাধীন কাজের অগ্রগতি লক্ষে দেশবাসীর সহায়তা কামনা করা হয়।


এই বিভাগের আরও খবর