শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

স্টিল বডি ট্রলার তল্লাশি করে মিললো ১২ কেজি গাঁজা, আটক ২

reporter / ১৮০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী থেকে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
আটককৃতরা হলেনঃ শরিয়তপুর জেলার সখিপুর থানার বালাকান্দি গ্রামের মোঃ হারুনুর রশিদ মোল্লা ও মোঃ তারিভ খান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর লন্ডন ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতিয়া নদীর লন্ডন ঘাট সংলগ্ন এলাকায় একটি স্টিল বডি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত স্টিল বডি ট্রলার তল্লাশি করে এবং ৩টি বাজারের ব্যাগে ৬ টি প্যাকেট এ মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ২ জন মাদক ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ মোল্লা ও মোঃ তারিভ খান কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে স্টিল বডি ট্রলার যোগে শরিয়তপুর নিয়ে যাওয়া হচ্ছিল।
চাঁদপুর কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তীতে আটকৃত ব্যক্তি, জব্দকৃত গাঁজা এবং স্টিল বডি ট্রলারটি চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর