শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরের আলগী দক্ষিণ ইউনিয়নে নৌকা মনোনয়ন প্রত্যাশী ৮ জন

reporter / ৪২৫ ভিউ
আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

হাইমচর উপজেলা সংবাদদাতাঃ

হাইমচর উপজেলা সদর আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৮ জন হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগ এর মনোনয়ন চেয়ে প্রার্থীতা ঘোষনা দিয়েছন।
আসন্ন ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদ বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ৮ জন।

আজ শনি বার বেলা ১১ টায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহাম্মদ রাজা পাটওয়ারীর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক আলী আহাম্মদ,দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোবাইলে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চমকদার।
অতিথিদের দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে শেষে উপজেলা আওয়ামী লীগ সাধারন নূর হোসেন পাটওয়ারী আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম প্রস্তাব ও সমর্থন এর আহবান করলে তৃনমূল নেতৃবৃন্দ ৭ জন প্রার্থীর পক্ষে প্রস্তাব ও সমর্থন পাওয়া যায়, প্রস্তাবিত প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, সহ সভাপতি ও শহীদ কুদ্দুস পাটওয়ারীর বড় ভাই হুমায়ুন কবির পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জি এম জহিদ, সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহেদ হোসেন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) এস এম কবির, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহাম্মদ রাজা পাটওয়ারীর নাম প্রস্তাব ও সমর্থন আসে, এছাড়া উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন আমার কোন প্রস্তাব ও সমর্থন কারী না থাকায় আমি স্ব প্রনোদিত প্রার্থী হয়ে আমার জীবন বৃত্তান্ত জমা দিলাম।

প্রার্থীরা সকলে শুভেচ্ছা বক্তব্যে বলেন দলের মনোনয়ন ও নৌকা প্রতীক যিনি পাবেন সকলেই তার পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


এই বিভাগের আরও খবর