শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে দ্বিতীয় ধপায় শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া হয়েছে

reporter / ৪১৬ ভিউ
আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

মোঃ আলমগীর হোসেন হাইমচর।।
হাইমচর উপজেলায় দ্বিতীয় ধপায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল ২ জানুয়ারী রবিবার, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে হাইমচর উপজেলা সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচি দ্বিতীয় ধপায় শুরু হয়। টিকাদান কার্যত্রম সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদেরকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম দফায় গত ২৯ ডিসেম্বর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদর মাঝে টিকা দেওয়া হয়।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, প্রথম দফায় গত ২৯ ডিসেম্বর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদর মাঝে টিকা দেওয়া হয়েছে। আগামী ৮, ১১, ১৫ জানুয়ারি পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিকা নিশ্চিত করা হবে।
আলগী বয়েজ স্কুলের দশম শ্রেণির নয়ন  বলেন, ‘টিকা দেওয়ার আগে ভয় লাগছিল। কিন্তু টিকা নেওয়ার পর সে ভয় কেটে গেছে। টিকা নিতে আমাদের কোনো সমস্যা হয়নি।
এসময় আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকি বলেন, ‘আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে টিকার ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এর ফলে আমাদের শিক্ষার্থীরা সুরক্ষিত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার শিক্ষক এম একাদের, নজরুল ইসলাম, মজিবুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর