শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেনের ব্যাপক গনসংযোগ

reporter / ৩৪১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ পারভেজ হোসেনের ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার টোরা মুন্সিরহাট বাজার, কামতা বাজার, উটতলী খেয়াঘাট, বদরপুর গ্রামসহ দিনব্যাপী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাপক গনসংযোগ ও পথসভায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোঃ পারভেজ হোসেন, আমাকে আপনারা বিজয়ী করে ঘরে ফিরবেন। নৌকার স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে ও উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। তিনি আরো বলেন, সুবিদপুর ইউনিয়নের জনগন আমাকে ভালোবাসে। আগামী ৫ই জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আবার ও ভালোবাসার প্রমান করে দিবেন। আমি নির্বাচিত হলে অত্র ইউনিয়নে সাধারন মানুষের হক, শেখ হাসিনা সরকারের সকল দান, অনুদান যেমন বিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ও জেলে কার্ড সহ সকল সুবিধা আপনাদের খুজে খুজে আপনাদের হক আপনাদেরই নিকট পৌছিয়ে দিব ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ পাবেল, উপজেলা যুবলীগের সদস্য কামাল হোসেন। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ জাকির সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর