শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

reporter / ৪৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চাঁদপুর প্রতিনিধিঃ 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের উদ্যোগে ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় চরফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর–হাইমচর আসনের এমপি প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, এই ঈদে যাদের সেমাই-চিনি কেনার সামর্থ্য নেই, তাদের জন্যই মূলত আমাদের এই আয়োজন। সমাজে অনেক মানুষ আছেন, যারা নীরবে কষ্ট সহ্য করেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, ধনী-গরিব সবাই যেন সমান আনন্দে ঈদ উদযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম গাজী।
১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোস্তফা গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মাঝীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোক্তার হোসেন মোল্লা ও মোস্তফা মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর