শিরোনাম:
মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

উৎসব মুখর পরিবেশে ফরিদগঞ্জে বর্ষবরণে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে

reporter / ৮৩২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম:
চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখে মঙ্গল শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। দিবসের প্রথম প্রহরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থী, সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক ও ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।
এসময় উপস্থিতিরা বাঙালী জাতির ঐতিহ্য দেশীয় বিভিন্ন নাট্য ও গান উপভোগ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান,পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম প্রমুখ।


এই বিভাগের আরও খবর