শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

reporter / ২৪৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক 

মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শহরের বিপনীবাগ দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনে জেলা মজলিস শুরাহ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে পার্টি হাউজে ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, যেনতেন ভাবে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে গণবিস্ফোরণ ঘটবে। গনরোষ থেকে বাঁচতে হলে একদলীয় সংসদ ভেঙ্গে জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা সকলেই রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তারাই স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতা বিরোধী এমন অপশক্তির বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। ইসলামী আন্দোলনের নেতৃত্বে আগামী দিনে কল্যাণমুখী রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সেক্রটারি কে এম ইয়াসিন রাশেদ সানির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও.খলিলুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন,জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, জয়েন সেক্রেটারি মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি শেখ মুহা.জয়নাল আবদীন সহ সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রটারি কে এম ইয়াসিন রাশেদসানীর নাম ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর