শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে এশিয়ান টেলিভিশনের ৯ তম বর্ষপূর্তি।।  র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

reporter / ২৭৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
৯ পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন’। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি ও দশে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।
এশিয়ান টিভি চাঁদপুুুরের প্রতিনিধি খুরশিদ আলম সভাপতিত্বে এবং চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও  টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী
তিনি তার বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন সবার মন কেড়ে নিয়েছে কারণ স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এশিয়ান টিভি এগিয়ে রয়েছে। নামের সাথে কাজেও যেন এশিয়ার সব খবর এশিয়ন টিভি প্রচার করা হয়। জনদুর্ভোগ সমস্যাজনিত নিউজগুলো বেশি বেশি প্রচার করায় আমাদের পেশাগত কাজ করতে অনেক সুবিধা হয়। এশিয়ান টিভি বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও  দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম রোকন, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোফরান মাস্টার, এশিয়ান টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তব্য রাখেন  হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি  ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, উঃ আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া খান, হাইমচর প্রেসক্লাবে  সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ হোসেন গাজী, শরীফ হোসেন।
এছাড়া এশিয়ান টেলিভিশনের চাঁদপুর সদর উপজেলার অন্যান্য প্রতিনিধিরাসহ মাঠ পর্যায়ের সাংবাদিক সহ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
 কেক কাটা ও আলোচনা সভা শেষে সকল অতিথিদের নিয়ে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর