শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় খাদ্যবান্ধব কর্মসূচি উপলক্ষে প্রেস ব্রিফিং

reporter / ২৭৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুর জেলায় ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচি সফল কারার লক্ষ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে।
৩১ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং করা হয়।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলায় ২শ’১৩ টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। টিসিবি কার্ডধারীগণও ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবারে ৫ কেজি করে ১০ কেজি চাল পাবে। আমাদের জেলায় মোট ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন টিসিবি কার্ডধারী উপকারভোগী রয়েছে। যাদেরকে ১২৬ জন ডিলারের মাধ্যমে প্রতিমাসে ১৫৯৮.২৫০ মে. টন চাল বিতরণ করা হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির আহমেদের সঞ্চালনায় নানা বিষয়ে আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি শরিফ চৌধুরী, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর