শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে ১৫ জেলের কারাদন্ড

reporter / ২১৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা
অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে দুই মাস ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক
কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মতলব উত্তর উপজেলার ধলু (৪৫), আবুদস সালাম (৪৫), আনছার
আলী (৬৭), ইয়াছিন মোল্লা (৩৭), জুয়েল (৩৫), ময়নাল হক (৩৮), সোহরাব হোসেন (৪০),
মো. আল-আমিন (২২), আবদুল কাদির (৩৫), মো. বিল্লাল খান (৪০), কুমিল্লার মেঘনা
থানার মো. রাসেল (২২), মো. গোলাজার হোসেন (৩৮), মো. কামাল, শরীয়তপুর জেলার
শখিপুর থানার (২৫), বিল্লাল হোসেন (২৯) ও মো. নাসির (৪০)।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য
নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও
নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭জন জেলেকে আটক করা হয়। এর
মধ্যে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দির সাগর (১৪) ও কুমিল্লার মেঘনা থানার সোহাগ
(১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারে জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকী ১৫জনকে দুই মাস ১৫
দিন করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরো বলেন, অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনা হতে রাজরাজেশ^র, কাচিকাটা ও
সুরেশ^র চ্যানেল পর্যন্ত অভিযানের সময় দুই লাখ মিটার কারেন্টজাল, ৪টি ইঞ্জিন চালিত
মাছ ধরার নৌকা ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়াও একটি মশারি জাল জব্দ করে
১০০ কেজি চেওয়া মাছ নদীতে অবমুক্ত করা হয়।
সন্ধ্যায় জব্দকৃত কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে
বিনষ্ট, জাটকাগুলো স্থানীয় এতিমদের মাঝে বিতরণ এবং নৌকাগুলো কোস্টগার্ডের
হেফাজতে রাখা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব
ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের
বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডের বিধান
রয়েছে।


এই বিভাগের আরও খবর