শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে মাদকসেবীর কারাদন্ড

reporter / ২৫৬ ভিউ
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক জসিম মাঝি (৩০) নামে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড এবং ৫হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পশ্চিম বিষ্ণুদী মাঝি বাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
কারাদন্ড প্রাপ্ত জসিম ওই এলাকার মাঝি বাড়ীর জুলহাস মাঝির ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মাঝি বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেনসহ রেডিং টীম। অভিযানকালে জসিমের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর