শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন দুই চেয়ারম‌্যান সহ ৪৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

reporter / ২৫৮ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ মুছা তপাদারঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরম‌ধ্যে ৩৪ জন সাধরাণ সদস (পুরুষ) ও ১২ জন সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য।
নির্বাচ‌নে প্রতিদ্বন্দী দুই চেয়ারম্যান প্রার্থীর ম‌ধ্যে সা‌বেক জেলা প‌রিষদ চেয়ারম‌্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী ‌পে‌য়েছন মোবাইল প্রতীক এবং স্বতন্ত্র প্রা‌র্থি জাকির হোসেন প্রধানীয়ার পে‌য়ে‌ছেন আনারস প্রতীক।
গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসান ৪৮ জন প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন।
এসময়  জেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামশেদ ইসলাম শিকদার উপ‌স্থিত ছি‌লেন
এদিকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার সময় রিটার্নিং অফিসার মোঃ কামরুল হাসান প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি বিষয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন। আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের তিনি পরামর্শ দেন। কোনোভাবেই আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে সতর্ক থাকতে তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
সাধারণ সদস্য পদে ( চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে ৭ জন। তারা হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি (‌টিউও‌য়েল), মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হা‌তি), জাকির হোসেন হিরু ( বৈদ‌্যু‌তিক পাখা), মোঃ শাহ আলম খান (তালা), মোঃ ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী (অ‌টো রিক্সা), মোঃ মাহবুবুর রহমান (উট পা‌খি), আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘু‌ড়ি),।
সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ড (হাইমচর) ২ জন খোরশেদ আলম (তালা) ও এস. এম. কবির (‌টিউবও‌য়েল)।
সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ) ৩নং ওয়ার্ড থেকে ৪ জন। মশিউর রহমান (তালা), মোঃ শাহাবুদ্দিন হোসেন (হা‌তি), মোঃ মিজানুর রহমান ভূইয়া (ঘুড়ি), আলী আক্কাস (‌টিউবও‌য়েল),।
সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ) ৪ নং ওয়ার্ড থেকে ৪ জন। সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ আল-আমিন ফরাজী (হা‌তি), জসিম উদ্দিন (‌টিউবও‌য়েল), মোঃ রিয়াদুল আলম (তালা), বাদল ফরাজী (উট পা‌খি)।
সাধারণ সদস্য পদে (মতলব উত্তর) ৫ নং ওয়ার্ড থেকে ৪ জন। মোঃ আলাউদ্দিন (তালা), মিনহাজ উদ্দিন খান (হা‌তি), মোহাম্মদ  হাবিবুর রহমান (বৈদ‌্যু‌তিক পাখা) ও আব্দুল্লাহ মোহাম্মদ ইসা (‌টিউবও‌য়েল)।
সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬ নং ওয়ার্ড থেকে ৫ জন। জোবায়ের হোসেন (হা‌তি), তৌহিদ ইসলাম (‌টিউবও‌য়ের), বিল্লাল হোসেন (‌বৈদ‌্যু‌তিক পাখা), আহসান হাবিব প্রাঞ্জল (তালা),(অ‌টো‌রিক্সা) ও সামছুুল হক (উট পা‌খি)।
সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড থেকে ৩ জন। মোঃ বিল্লাল হোসেন (‌টিউবও‌য়েল), আব্দুর রব মিয়া (হা‌তি) ও জ‌সিম উ‌দ্দিন (তালা)।
সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড ৫ জন। মাহবুব আলম (‌বৈদ‌্যু‌তিক পাখা), মোঃ জাকির হোসেন (‌ক্রিকেট ব‌্যাট), মোঃ মনির হোসেন (‌টিউবও‌য়েল), মোঃ বিল্লাল হোসেন (অ‌টো রিক্স), মোঃ ইব্রাহিম খলিল পন্ডিত (তালা)।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে ৩ জন। আয়শা রহমান (‌দোয়াত কলম), জোবেদা মজুমদার খুশি (ফুটবল)।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২ নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) থেকে ৪ জন। রওনক আরা (‌টে‌লি‌ফোন), শামছুন নাহার (‌টে‌বিল ঘ‌ড়ি), নাজমা আক্তার আঁখি (দোয়াত কলম), তাছলিমা আক্তার (ফুটবল)।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩ নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে ৫ জন। জান্নাতুল ফেরদৌসী (ফুটবল), মুক্তা আক্তার (দোয়াত কলম), রুবি বেগম (বই), ছকিনা বেগম (মাইক), শিউলি আক্তার (হ‌রিন),।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৭ অক্টোবর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার সকল পর্যায়ের ১ হাজার ২শ’ ৬০জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ভোটার ১২৬০ জন। এর মধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন। জেলার ৮ কেন্দ্রের মোট ১৬ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তা‌দের প্রতি‌নি‌ধি নির্বাচন কর‌বেন।
পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।


এই বিভাগের আরও খবর