শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

reporter / ২৯৩ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ৪ সেপ্টেম্বর রোববার সকালে পুলিশ অফিস, চাঁদপুর সম্মেলন কক্ষে  মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ও সন্ঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম।
সভার শুরুতেই জুলাই-২০২২ মাসের অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাসের তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালোচনা করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ ।
 উক্ত সভায় পুলিশ সুপার  মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশী টহলসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ভাড়াটিয়ার তথ্য পূরণ, ট্যাকটিক্যাল বেল্ট ও বডি অর্ন ক্যামেরার উপযুক্ত ব্যবহার, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেল ও অফিসার ইনচার্জগণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর