শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে ডিআইজি আনোয়ার হোসেন

reporter / ২৩৪ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ  রোববার (১১ সেপ্টেম্বর)  চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার,  চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার । এসময় চাঁদপুর জেলার সুসজ্জিত পুলিশ দল মাননীয় ডিআইজি কে সালাম প্রদান করেন।
এরপরে  তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস, ব্যারাক ও দাপ্তরিক রেজিষ্টারসমূহ পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)  মোঃ সোহেল মাহমুদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর