শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ ভ্রমন

reporter / ২৪৯ ভিউ
আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ জেলা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আনন্দ ভবন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ মার্চ সকাল ৮ টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে ট্রলার যোগে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিম পুর ইউনিয়নের বেড়াচাক্কি চরে জমকালো ভাবে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
 এ আনন্দ ভ্রমণে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী তার অনুভূতি প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সংগঠনগুলো একটা পরিবার । তাই আমরা সকলে এই আনন্দ ভ্রমণে একত্রিত হয়েছি। সকল সংগঠনের নেতৃবৃন্দ মিলে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করার জন্য আমাদেরকে এক এবং অভিন্ন ভাবে কাজ করতে হবে।যিনি যেখানে সংগঠনে রয়েছেন তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
এছাড়াও তিনি আরো বলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধুর উক্তি কথাকলিকে বুকে ধারণ করে মনের প্রশান্তি বাড়াতে অজানাকে জানতে বার্ষিক আনন্দ ভ্রমনে একত্রিত হয়েছে নেতৃবৃন্দরা।
প্রতি বছরের মতো এবারও আনন্দ ভ্রমনে জমকালো ভাবে পালন করেছেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ।
এই আনন্দ ভ্রমণে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, নদীতে স্নান, মাছ ধরা, আনন্দ উল্লাসে অংশগ্রহণ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ ভ্রমন আরো ও উপস্থিত ছিলেন,  পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পৌর নেতা রহমান হাওলাদার, শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের  যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান পরান,জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ইফতেখার আহমেদ হারুন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, দপ্তর সম্পাদক তুহিন গাজী, থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিক গাজী, যুগ্ন আহ্বায়ক শেখ শরিফ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগেরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর