শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুর -ফরিদগঞ্জ সড়কে বালুবাহী মিনি ট্রাকের ধাক্কায় নিহত ১

reporter / ৭৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ

চাঁদপুর -ফরিদগঞ্জ সড়কে বাগাদী চৌরাস্তা বালুবাহী বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম ভূঁইয়া (৪৮) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ওই এলাকার সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী নূরুল ইসলাম ভূঁইয়ার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা এলাকায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, বাড়ি থেকে চাঁদপুর শহরের আসার পথে বেপরোয়া গতির ওই মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারান নুরুল।
পুলিশ ঘটনাস্থল থেকে মিনি ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।

নিহত নূরুল ইসলাম ভূঁইয়ার চাচাতো ভাই আজগর ভূঁইয়া জানান, গত কয়েক বছর আগে মধ্যপ্রাচ্য থেকে ফিরে গ্রামের বাড়িতে মাছের খামার দিয়ে সংসার চালাতেন নূরুল ইসলাম ভূঁইয়া। তার স্ত্রী ছাড়াও ২ সন্তান রয়েছে। ৪ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন নূরুল।

স্থানিয়রা জনান, প্রতিদিন বেপরোয়া গতির যানবাহনের কারণে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এই সড়কের বিভিন্নস্থান ভাঙাচুরা। ফলে নির্ধারিত পাশ কাটিয়ে অন্যপাশে চলতে গিয়ে গতি হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে চলেছে।এই বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

জানা গেছে, সদর মডেল থানা পুলিশ নিহত নূরুল ইসলাম ভূঁইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক মিনি ট্রাকটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

 

 


এই বিভাগের আরও খবর