শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুর শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত

reporter / ২৫৩ ভিউ
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোহাম্মদ বিপ্লব সরকারঃ চাঁদপুর শহরের কলেজ গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারেনি। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়েছে।

 ১৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে স্হানীয় জনতা ভূঁইয়া ইলেকট্রিক এন্ড হার্ডওয়ারের দোকানে আগুন দেখতে পায়। মুহূত্বের মধ্যে আগুন আশপাশের দোকানে ছরিয়েপরে। আগুন নিভাতে প্রথমে স্হানীয়রা ছুটে আসে ততক্ষনে আগুনের তিব্রতা মারাত্মক আকার ধারন করে। পরে চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ শুরু করে। তাদের সাথে যোগ দেয় চাঁদপুর মডেল থানা পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা। দীঘ্য প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়।

ভুক্ত ভোগি মেসার্স সিটি হার্ডওয়ার এন্ড ইলেকড়ট্রনিকের মালিক শফিকুল ইসলাম জানান, তাদের পাশের করিম ভুইয়ার মালিকানাধীন  ভূঁইয়া ইলেকট্রিক এন্ড হার্ডওয়ার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূত্বের মধ্যে সেই আগুন আমাদের দোকানে চলে আসে। আগুন নিভাতে পাশের ঢাকা কনফেকশনারি, সর্দার স্টিল ও আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার প্রকৃৃত রহস্য ও ক্ষয় ক্ষতির বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস কোনো তথ্য দিতে পারেনি। তারা জানিয়েছে তদন্ত করে পরবর্তিতে জানাতে পারবে। ভুক্ত ভোগি মেসার্স সিটি হার্ডওয়ার এন্ড ইলেকট্রনিকের মালিক শফিকুল ইসলাম জানান,তার দোকানে প্রায় ৬০/৭০ লাখ টাকার মালা মালা ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে দুটি হার্ডওয়ার এন্ড ইলেকট্রনিকের দোকানে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের পেছনে তাদের গোডাউন গুলো ও পুড়ে ভস্মীভুত হয়েছে। আবার কেউ কেউ বলাবলি করে এ দোকান গুলোর পেছনে যে বহুতল ভবন রয়েছে সেখান থেকে কেউ হয়তো আগুনের কিছু ফেলেছিল তা থেকে ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


এই বিভাগের আরও খবর