শিরোনাম:
চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন

ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের কম্বল বিতরণ

reporter / ৪৬২ ভিউ
আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডে গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করলেন গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি , চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমি ছেংগারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায় শীতার্তদের পাশে রয়েছি ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তারাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভোটস্কুুল)
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন আলমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, গোলাম হোসেন সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান সরকার, ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু।


এই বিভাগের আরও খবর