শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগ

reporter / ৩১৬ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী
—মিজানুর রহমান 
নিজস্ব প্রতিবেদকঃ
নৌকা হচ্ছে উন্নয়নের মার্কা। নৌকা জয়লাভ করলেই উন্নয়ন হয়। আপনারা ছেংগারচরবাসী যদি উন্নয়ন চান তাহলে নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। আগামী (১৭জুলাই) সবাই একটি করে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আমি শতভাগ আশাবাদী ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার জয় হবে। মতলব উত্তর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল  (৮ জুলাই) শনিবার আদুরভিটি ও ঠাকুরচরে প্রচারণা শেষে সাংবাদিকদের ব্রিফিং এ একথা বলেন।
তিনি আরো বলেন, নৌকার মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষিত, মার্জিত, ভদ্র ও সৎ ব্যক্তি। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আরিফ উল্লাহকে বিজয়ী করুন।দলে মুজিব আদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মী হচ্ছেন আরিফ উল্লাহ সরকার। সে জয়ী হলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে এবং একটি সুন্দর পরিকল্পিত পৌরসভা উপহার দিতে পারবে। সব ধরনের উন্নয়নে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবেন। ইনশাআল্লা বিজয় আমাদেরই হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জি, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সহায়ক সদস্য আলীনুর বেপারি, যুবলীগ নেতা মুরাদ হোসেন, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, যুবলীগ নেতা হারুন, কাউছার আলম, ছাত্রলীগ নেতা রাজিব সহ মহিলা আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর