শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া

reporter / ৩২৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

উন্নত দেশ গড়তে সুশিক্ষা প্রয়োজন 
— নুরুল আমিন রুহুল এমপি
কামরুল হাসান রাব্বিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠান আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক একে আজাদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজী প্রমুখ।
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুপুর আক্তার ও সুচনা রানী। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মাকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালভাবে লেখাপড়া করে আগামী দিনে দেশের হাল ধরবে। তাই মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই বিদায় আসল বিদায় নয়। আজকের বিদায়টা উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠান ত্যাগ করা। তাই ভালভাবে পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করতে হবে। এমপি রুহুল বলেন, বর্তমান সরকার উন্নত শিক্ষার জন্য উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। কারণ একটি উন্নত দেশ গড়তে সুশিক্ষা প্রয়োজন। তিনি ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সকল অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর