শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

তালাকপ্রাপ্তা পুত্রবধূর হুমকিতে আতঙ্কিত মুক্তিযোদ্ধা পরিবার 

reporter / ২৩০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ তালাক প্রাপ্তা এক পুত্রবধূ আরিফার হুমকিতে আতঙ্কিত অবস্থা দিন কাটাচ্ছেন মুক্তিযোদ্ধা পরিবার।
জানা যায় চাঁদপুর তরপুরচন্ডী  মোঃ সুলতান আহমদের ছেলে আরমান মিয়ার সাথে খুলনার খলিশপুর উপজেলার মৃত আমির খানের কন্যা আরিফার বিগত ০৩/০৭/২২ইং ১০০,০০০(এক লক্ষ) টাকা মোহরানা ৫০,০০০/টাকা ওয়াসিলে নোটারি পাবলিক এর মাধ্যমে বিবাহ হয়।
মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ জানান বিবাহের পর আমার ঢাকার বাসায় সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করি।
কিছুদিন না যেতেই পুত্রবধূ আরিফার চলাচল ও অশালীন আচরণ অত্যন্ত পীড়াদায়ক হইয়া উঠে।
এ বিষয়ে অনেক দেন দরবার হয়েছে। শত চেষ্টা করেও তাকে শুধরানো যায়নি বরং তার ভাই আরিফ আমাদেরকে একাধিকবার মারাত্মকভাবে আক্রমণ করতে আসিয়াছে। তিনি বলেন আমার পুত্রবধূ আরিফার ভাই মার্ডার মামলার আসামি আরিফ হোসেন আমাকে ও আমার ছেলেকে নানাহ ভাবে হয়রানি করিয়া আসতেছে। আমাকে ভুয়া মুক্তিযোদ্ধা সহ অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া চলিতেছে। আজ জাতির শ্রেষ্ঠ সন্তান হয়েও স্বাধীন বাংলায় পরাধীনতার  মত বসবাস করতে হচ্ছে আমার । তারা আমার পুত্রসহ গোটা পরিবারের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা করিয়া আমাদেরকে হেনস্থা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মিয়া বলেন আমার সন্তানের ও আমার পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করিয়া চাঁদপুর মডেল থানায় ২রা জানুয়ারী ২০২৩ এক সাধারণ ডায়েরি আবেদন করি।


এই বিভাগের আরও খবর